২০২১ সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের দিন

২০২১ সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের দিন









২০২১ সালের সূর্যগ্রহণ (Solar Eclipse) ও চন্দ্রগ্রহণ (Lunar Eclipse ) নিয়ে জ্যোতির্বিজ্ঞানী থেকে জ্যোতিষবিদদেপ মনে একাধিক কৌতূহল রয়েছে। বিশেষত ২০২০ সালের করোনার আবহের পর ২০২১ এ কী পরিস্থিতি থাকবে ও তার সঙ্গে গ্রহণের কোনও যোগ থাকছে কী না , তা নিয়ে জ্যোতিষবিদদের বহু ধরনের গণনা চলছে।

প্রসঙ্গত, চাঁদ, সূর্য ও পৃথিবী একই সরল রেখায় থাকাকালীন বিরল মহাজাগতিক ঘটনা হিসাবে সূর্য ও চন্দ্রগ্রহণ উঠে আসে। এই সূর্য ও চন্দ্রগ্রহণ ঘিরে একধিক পৌরাণিক কাহিনি রয়েছে। শুধু ভারতে নয়, বিশ্বের একাধিক দেশে এই সমস্ত কাহিনীতে ভর করে বহু মিথ ও ভাবনা থেকে যায়।


২০২১ এর দ্বিতীয় চন্দ্রগ্রহণ

২০২১ সালে দ্বিতীয়বার চন্দ্রগ্রহণ রয়েছে ১৮ থেকে ১৯ নভেম্বর। এটি আংশিক গ্রহণ। এটি ইউরোপ, এশিয়ার বড় অংশ থেকে দেখা যাবে। অসম অরুণাচল প্রদেশ থেকে এটি স্পষ্ট দেখা যাবে। এছাড়াও উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, পেসিফিক, ভারত মহাসাগর, আর্কটিকে দেখা যাবে এই গ্রহণ।এদিন ভারতীয় সময় সকাল ১১:৩২ মিনিট থেকে সন্ধ্যে ৬:৩৩ মিনিট পর্যন্ত চলবে গ্রহণ।

২০২১ সালের শেষ সূর্যগ্রহণ

২০২১ সালে শেষ সূর্যগ্রহণ হবে ৪ ডিসেম্বর। দক্ষিণ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, পেসিফিক, দক্ষিণ আমেরিকা, ভারত মহাসাগর, আন্টারটিকাতে দেখা যাবে এই গ্রহণ। ২০২১ সালের শেষ সূর্যগ্রহণ মূলত পূর্ণগ্রাস গ্রহণ হতে চলেছে।


Post a Comment

0 Comments